SSC Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশনে ৩০০০ শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাসেই আবেদন শুরু

SSC Selection Post Phase XIV 2026 | ৩০০০ পদে নিয়োগ

SSC Selection Post Phase XIV 2026 | স্টাফ সিলেকশন কমিশনে ৩০০০ পদে নিয়োগ, মাধ্যমিক পাসেও আবেদন করা যাবে

কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ এসেছে! স্টাফ সিলেকশন কমিশন (SSC) তাদের বহুল প্রতীক্ষিত Selection Post Phase XIV / 2026 পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে মোট ৩০০৩টি শূন্যপদ রয়েছে। রেল, ড্রাগ, আয়কর-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এই নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে স্নাতক স্তর পর্যন্ত — সকল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়ই আবেদনের যোগ্য। বিস্তারিত জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

📋 পদের নাম ও শূন্যপদ

এই নিয়োগে শূন্যপদগুলিকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়েছে — মাধ্যমিক স্তর, উচ্চমাধ্যমিক স্তর এবং স্নাতক স্তর।

🎓 গ্র্যাজুয়েট লেভেল (Graduation & Above) পদসমূহ:

পদের নাম বিভাগ
জুনিয়র সিলেকশন অফিসার গ্র্যাজুয়েট লেভেল
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট লেভেল
সাব-ইন্সপেক্টর গ্র্যাজুয়েট লেভেল
টেকনিক্যাল অফিসার গ্র্যাজুয়েট লেভেল
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট লেভেল
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট লেভেল

📘 উচ্চমাধ্যমিক লেভেল পদসমূহ:

পদের নাম বিভাগ
ডেটা এন্ট্রি অপারেটর উচ্চমাধ্যমিক লেভেল
লোয়ার ডিভিশন ক্লার্ক উচ্চমাধ্যমিক লেভেল
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট উচ্চমাধ্যমিক লেভেল
কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট উচ্চমাধ্যমিক লেভেল
জুনিয়র কম্পিউটার উচ্চমাধ্যমিক লেভেল

📗 মাধ্যমিক লেভেল (Matriculation) পদসমূহ:

পদের নাম বিভাগ
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) মাধ্যমিক লেভেল
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট মাধ্যমিক লেভেল
ফিল্ড অ্যাটেনডেন্ট মাধ্যমিক লেভেল
অফিস অ্যাটেনডেন্ট মাধ্যমিক লেভেল
ক্লিনার মাধ্যমিক লেভেল

🎓 শিক্ষাগত যোগ্যতা

পদের স্তর অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। নিচে বিস্তারিত দেওয়া হল।

পদের স্তর প্রয়োজনীয় যোগ্যতা
মাধ্যমিক লেভেল (Matriculation) ন্যূনতম মাধ্যমিক (১০ম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উচ্চমাধ্যমিক লেভেল (Higher Secondary) উচ্চমাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্র্যাজুয়েট লেভেল (Graduation & Above) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা তার ওপরের যোগ্যতা থাকতে হবে।
অন্যান্য শর্ত কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

📅 বয়স সীমা

সাধারণভাবে বয়স ১৮ থেকে ২৫, ২৭, ২৮ বা ৩০ বছরের মধ্যে হতে হবে (পদ অনুযায়ী ভিন্ন)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নিচের ছাড় পাবেন।

ক্যাটাগরি বয়সের ছাড়
SC / ST প্রার্থী ৫ বছর ছাড় প্রযোজ্য
OBC প্রার্থী ৩ বছর ছাড় প্রযোজ্য
PwBD প্রার্থী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় প্রযোজ্য

💰 বেতন ও আবেদন ফি

নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী পে লেভেল ১ থেকে পে লেভেল ৭ পর্যন্ত বেতন পাবেন। মূল বেতন ন্যূনতম ₹২৫,০০০ থেকে ₹৭৫,০০০ পর্যন্ত হতে পারে। সঙ্গে DA, HRA এবং মেডিকেল-সহ অন্যান্য সরকারি সুবিধাও প্রদান করা হবে।

ক্যাটাগরি আবেদন ফি
সাধারণ (UR) ও OBC প্রার্থী ₹১০০ টাকা
মহিলা, SC, ST, PwBD ও প্রাক্তন সেনা (ESM) বিনামূল্যে (কোনো ফি নেই)

📝 নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষার প্যাটার্ন

এই নিয়োগে শুধুমাত্র একটি কম্পিউটার ভিত্তিক (CBT) অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ MCQ পদ্ধতিতে হবে এবং মোট সময় ৬০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে (Negative Marking প্রযোজ্য)। পরীক্ষায় মোট চারটি বিভাগ থাকবে।

বিষয় প্রশ্ন সংখ্যা মোট নম্বর
General Intelligence ২৫টি ৫০ নম্বর
General Awareness ২৫টি ৫০ নম্বর
Quantitative Aptitude ২৫টি ৫০ নম্বর
English Language ২৫টি ৫০ নম্বর
মোট ১০০টি ২০০ নম্বর

CBT পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে। সমস্ত অরিজিনাল নথিপত্র যাচাই সম্পন্ন হলে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।


🗓️ গুরুত্বপূর্ণ তারিখ
বিষয় তারিখ
অনলাইন আবেদন শুরু ১৩ এপ্রিল, ২০২৬
আবেদনের শেষ তারিখ ০৪ মে, ২০২৬ (রাত ১১:০০ পর্যন্ত)
অনলাইন ফি জমার শেষ তারিখ ০৫ মে, ২০২৬ (রাত ১১:০০ পর্যন্ত)
আবেদন সংশোধন (Correction Window) ১১ মে – ১৩ মে, ২০২৬
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ জুন ২০২৬ (সম্ভাব্য)

🖊️ আবেদন প্রক্রিয়া (অনলাইন)

1. প্রথমে SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ গিয়ে OTR (One-Time Registration) সম্পন্ন করতে হবে। যারা আগে পুরনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদেরও নতুন করে OTR করতে হবে। এর জন্য আধার কার্ড নম্বর, সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রয়োজন।

2. OTR সম্পন্ন হলে লগইন করে 'Phase-XIV/2026/Selection Posts' লিংকে ক্লিক করুন এবং নির্ধারিত অনলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

3. ফর্ম পূরণের সময় ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরার মাধ্যমে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। পুরনো বা স্ক্যান করা কোনো ছবি আপলোড করা যাবে না। এরপর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।

4. সবশেষে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতের জন্য আবেদনের একটি প্রিন্টআউট সংরক্ষণ করে রাখুন।