NTPC Manager Recruitment 2026: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি
NTPC Manager Recruitment 2026: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি
NTPC (ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন)–এর অধীনে ম্যানেজার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ভারত সরকারের অধীনস্থ নবরত্ন পাবলিক সেক্টর সংস্থা NTPC।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে অনলাইনে আবেদন সম্পন্ন করা উচিত।
NTPC Green Energy Limited হলো NTPC Limited-এর অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সাবসিডিয়ারি সংস্থা, যা মূলত রিনিউয়েবল বা গ্রিন এনার্জি উৎপাদনের সঙ্গে যুক্ত।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংস্থাটিতে প্রধানত ম্যানেজমেন্ট ও ফিন্যান্স বিভাগে বিভিন্ন শূন্যপদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া শূন্যপদের বিস্তারিত তথ্য দেখে নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন।
| ডেপুটি জেনারেল ম্যানেজার (RE) | ১৪টি শূন্যপদ |
| ডেপুটি জেনারেল ম্যানেজার (Finance) | ২টি শূন্যপদ |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (RE) | ২৮টি শূন্যপদ |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Finance) | ২টি শূন্যপদ |
স্বাস্থ্য পরিষেবা বিভাগে নিয়োগ ২০২৬: মোট ৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন মেডিক্যাল ও হেলথকেয়ার পদের জন্য।
| Renewable Energy পদের জন্য | ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকা আবশ্যক। তার সঙ্গে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা দরকার। |
| Finance পদের জন্য | CA বা CMA উত্তীর্ণ হতে হবে, অথবা ফিন্যান্সে MBA ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। |
| ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) | ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) | ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে |
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে এবং তাদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।ইন্টারভিউ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের সমস্ত আসল (Original) ডকুমেন্ট যাচাই করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
| অনলাইন আবেদন শুরুর তারিখ | ১৫ এপ্রিল, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)। |
| আবেদনের শেষ তারিখ | ০৫ মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)। |
1. NTPC Green Energy Limited-এ আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.ngel.in-এ গিয়ে ‘Career’ সেকশনে প্রবেশ করতে হবে।
2. এরপর সংশ্লিষ্ট নিয়োগের লিংকে ক্লিক করে নির্দিষ্ট পদের জন্য অনলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
3. আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ, বয়সের প্রমাণ, আধার কার্ড ও সাম্প্রতিক ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
4. সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।