LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৬ | মোট ১৮০টি পদে আবেদন শুরু
LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৬ | পশ্চিমবঙ্গেও শূন্যপদ, মোট ১৮০টি পদে আবেদন শুরু
ব্যাঙ্কিং ও ফিন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য দারুণ সুযোগ! দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড (LIC HFL) সম্প্রতি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগে সারা দেশে মোট ১৮০টি শূন্যপদ রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, চুঁচুড়া ও শিলিগুড়িতেও শূন্যপদ রয়েছে। এটি একটি স্থায়ী চাকরি। আবেদন শুরু হয়েছে ১৬ এপ্রিল ২০২৬ থেকে এবং শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। বিস্তারিত জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত মূল তথ্য এক নজরে দেখে নিন।
| পদের নাম | জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) |
| নিয়োগকারী সংস্থা | এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড (LIC HFL) |
| চাকরির ধরন | স্থায়ী চাকরি (Permanent) |
| মোট শূন্যপদ | ১৮০টি |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ | কলকাতা, হাওড়া, চুঁচুড়া ও শিলিগুড়িতে শূন্যপদ রয়েছে |
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে।
| যোগ্যতার বিষয় | বিস্তারিত |
| শিক্ষাগত যোগ্যতা | ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। |
| বিশেষ দ্রষ্টব্য | করেসপন্ডেন্স, ডিস্টেন্স লার্নিং বা পার্ট-টাইম কোর্সের প্রার্থীরা আবেদনের যোগ্য নন। |
| অন্যান্য দক্ষতা | কম্পিউটার পরিচালনার প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকা আবশ্যিক। |
| বয়সের ধরন | বয়স সীমা |
| সর্বনিম্ন বয়স | ২১ বছর |
| সর্বোচ্চ বয়স | ৩০ বছর |
| জন্ম তারিখের পরিসীমা | ০২ এপ্রিল ১৯৯৬ থেকে ০১ এপ্রিল ২০০৫-এর মধ্যে |
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও একাধিক সুযোগ-সুবিধা পাবেন।
| সুবিধার ধরন | বিবরণ |
| মাসিক CTC | শহরভেদে ₹৩৮,৭০৯ থেকে ₹৪১,৫০৯ পর্যন্ত |
| গ্র্যাচুইটি | সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য |
| স্টাফ হাউজিং লোন স্কিম | বিশেষ সুবিধায় গৃহঋণের সুযোগ |
| পারফরম্যান্স ইনসেনটিভ | পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক প্রণোদনা |
| বার্ষিক বেতন বৃদ্ধি | প্রতি বছর পারফরম্যান্সের ভিত্তিতে মূল বেতনের ১০% পর্যন্ত ইনক্রিমেন্ট |
যোগ্য প্রার্থীদের দুটি ধাপে নির্বাচন করা হবে — অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ। অনলাইন পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক MCQ পদ্ধতিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় হবে। মোট ২০০ নম্বরের পরীক্ষার জন্য সময় বরাদ্দ ১২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
| বিষয় | নম্বর |
| ইংরেজি ভাষা (English Language) | ৪০ নম্বর |
| লজিক্যাল রিজনিং (Logical Reasoning) | ৪০ নম্বর |
| জেনারেল অ্যাওয়ারনেস — হাউজিং ফিন্যান্স ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক | ৪০ নম্বর |
| নিউমেরিক্যাল অ্যাবিলিটি (Numerical Ability) | ৪০ নম্বর |
| কম্পিউটার স্কিল (Computer Skill) | ৪০ নম্বর |
| মোট | ২০০ নম্বর (সময়: ১২০ মিনিট) |
অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। দুটি ধাপে সফলভাবে উত্তীর্ণ হলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগপত্র প্রদান করা হবে।
| বিষয় | পরিমাণ |
| আবেদন ফি | ₹৮০০ |
| GST (১৮%) | ₹১৪৪ |
| মোট প্রদেয় ফি | ₹৯৪৪ |
| বিষয় | তারিখ |
| অনলাইন রেজিস্ট্রেশন শুরু | ১৬ এপ্রিল, ২০২৬ |
| রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ৩০ এপ্রিল, ২০২৬ |
| অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ | জুন ২০২৬-এর প্রথম সপ্তাহ (সম্ভাব্য) |
1. প্রথমে এলআইসি হাউজিং ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট www.lichousing.com-এ যান। সেখান থেকে Careers → Job Opportunities → Recruitment of Junior Assistants → Apply Online অপশনে ক্লিক করুন।
2. "Click Here for New Registration" বাটনে ক্লিক করে আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
3. "Save and Next" ক্লিক করে পরবর্তী পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন — ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ঘোষণাপত্র (Handwritten Declaration)।
4. "Complete Registration" বাটনে ক্লিক করে ফর্ম সেভ করুন এবং এরপর Payment পেজে গিয়ে ₹৯৪৪ আবেদন ফি অনলাইনে জমা দিন। ফি পরিশোধের পর অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবং একটি প্রিন্টআউট রেখে দিন।