BPCL Recruitment 2026: বিভিন্ন পদে কর্মী নিয়োগ, GATE ছাড়াই আবেদন করার সুযোগ
BPCL এন্ট্রি লেভেল নিয়োগ ২০২৬ | ২৫০টি পদে আবেদন শুরু, GATE স্কোর ছাড়াই সুযোগ পাবেন
কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে চাইছেন? তাহলে এই সুযোগ একদম মিস করবেন না! দেশের শীর্ষস্থানীয় পেট্রোলিয়াম সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) সম্প্রতি এন্ট্রি লেভেল পদে মোট ২৫০ জন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই নিয়োগে GATE পরীক্ষার স্কোরের প্রয়োজন নেই। জুনিয়র এক্সিকিউটিভ থেকে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ — একাধিক পদে এই নিয়োগ হবে। প্রথম এক বছর প্রবেশন পিরিয়ডের পর স্থায়ী চাকরি হবে এবং বার্ষিক CTC ₹১২.২৮ লক্ষ থেকে ₹১৭.১১ লক্ষ পর্যন্ত হতে পারে। আবেদন শুরু হয়েছে ১৮ এপ্রিল ২০২৬ থেকে এবং শেষ তারিখ ১৭ মে ২০২৬। সম্পূর্ণ বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।
BPCL এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট ২০২৬-এর মূল তথ্য এক নজরে দেখে নিন।
| সংস্থার নাম | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) |
| নিয়োগের ধরন | এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট (Entry Level Recruitment) |
| মোট শূন্যপদ | ২৫০টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bharatpetroleum.in |
এই নিয়োগে মোট ৬টি ভিন্ন পদে ২৫০ জন প্রার্থী নিয়োগ করা হবে। পদ ও শূন্যপদ নিচের টেবিলে দেওয়া হল।
| পদের নাম | শূন্যপদ |
| জুনিয়র এক্সিকিউটিভ – ইঞ্জিনিয়ারিং (Junior Executive – Engineering) | ১৭৫ |
| জুনিয়র এক্সিকিউটিভ – অ্যাকাউন্টস (Junior Executive – Accounts) | ২৫ |
| জুনিয়র এক্সিকিউটিভ – Wayside Amenities | ১০ |
| সেক্রেটারি (Secretary – BPCL) | ০৮ |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ – QA (Associate Executive – QA) | ৩০ |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ – হিন্দি (Associate Executive – Hindi) | ০২ |
| মোট শূন্যপদ | ২৫০ |
| পদ / ক্যাটাগরি | বয়সসীমা / ছাড় |
| জুনিয়র এক্সিকিউটিভ ও সেক্রেটারি | সর্বোচ্চ ৩২ বছর |
| জুনিয়র এক্সিকিউটিভ – অ্যাকাউন্টস | ন্যূনতম ৩০ বছর (সর্বোচ্চ ৩২ বছর) |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ | সর্বোচ্চ ৩৫ বছর |
| SC / ST প্রার্থী | ৫ বছর ছাড় প্রযোজ্য |
| OBC-NCL প্রার্থী | ৩ বছর ছাড় প্রযোজ্য |
| PwBD প্রার্থী | ১০ বছর ছাড় প্রযোজ্য |
বিভিন্ন পদের জন্য বেতন আলাদা। মূল বেতনের পাশাপাশি DA, HRA এবং পারফরম্যান্স রিলেটেড পে-সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
| পদ | বেতন স্কেল | বার্ষিক CTC (আনুমানিক) |
| জুনিয়র এক্সিকিউটিভ ও সেক্রেটারি | ₹৩০,০০০ – ₹১,২০,০০০ | প্রায় ₹১২.২৮ লক্ষ |
| অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ | ₹৪০,০০০ – ₹১,৪০,০০০ | প্রায় ₹১৭.১১ লক্ষ |
| ক্যাটাগরি | আবেদন ফি |
| General / OBC-NCL / EWS প্রার্থী | ₹১,১৮০ (১৮% GST সহ) |
| SC / ST / PwBD প্রার্থী | বিনামূল্যে (কোনো ফি নেই) |
আবেদনকারীদের সংখ্যার ওপর ভিত্তি করে সিলেকশন প্রক্রিয়া নির্ধারিত হবে। সাধারণত নিচের ধাপগুলির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়।
| ধাপ | প্রক্রিয়া | বিবরণ |
| ধাপ ১ | অ্যাপ্লিকেশন স্ক্রিনিং | আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে |
| ধাপ ২ | লিখিত / অনলাইন পরীক্ষা (CBT) | কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপ পরীক্ষা |
| ধাপ ৩ | কেস ডিসকাশন / গ্রুপ টাস্ক | প্রার্থীর বিশ্লেষণ ক্ষমতা ও দলগত কাজের দক্ষতা যাচাই |
| ধাপ ৪ | ইন্টারভিউ | সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন |
| বিষয় | তারিখ |
| অনলাইন আবেদন শুরু | ১৮ এপ্রিল, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৭ মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত) |
1. প্রথমে BPCL-র অফিসিয়াল ওয়েবসাইট www.bharatpetroleum.in-এ যান এবং "Careers" পেজে প্রবেশ করুন। সেখান থেকে Apply Online → Click Here for New Registration-এ ক্লিক করুন।
2. নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে আবেদন ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন।
3. প্রয়োজনীয় নথিপত্র PDF বা নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন — যেমন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে), বয়সের প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
4. "Complete Registration" বাটনে ক্লিক করে ফর্ম সেভ করুন। এরপর নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিন এবং আবেদনটি সাবমিট করুন। ভবিষ্যতের প্রয়োজনে কনফার্মেশন পেজের প্রিন্টআউট রেখে দিন।